চোয়ালের সুরক্ষায় কার্বন ফাইবারের মাস্ক পরে অনুশীলনে মার্টিনেজ
চোয়ালের হাড় ভাঙার চোট কাটিয়ে মাঠে ফেরার পথে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চেলসির অনুশীলনে ফিরেছেন তিনি। তবে অনুশীলনে তার মুখে দেখা গেছে বিশেষভাবে তৈরি কার্বন ফাইবারের মাস্ক।

