আংশিক মেঘলা থাকতে পারে সারাদেশের আবহাওয়া, তাপমাত্রা কমার সম্ভাবনা
সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। শুক্রবার (৬ নভেম্বর) পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।



