গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত চার ফিলিস্তিনি
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণে এক শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে হাসপাতাল ও চিকিৎসাসূত্র জানিয়েছে।


