খালের ওপর কালভার্ট আছে, নেই দুই পাশের সংযোগ সড়ক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের খালের ওপর তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কোনো কাজে আসছে না স্থানীয় কৃষকদের। কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করতে পারছেন না তারা।


