শ্রমিক আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে জামায়াতের প্রশ্ন, ১৫ দাবি
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করলেও সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।


