১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিললো পিংকির নিথর দেহ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার।