ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তুলকালাম, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড
ফুটবল মাঠে চরম বিশৃঙ্খলা ও মারামারির জেরে এক ম্যাচেই রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখানোর নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটির মিনাস জেরাইস অঙ্গরাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।



