বেতন বাড়ানোর দাবি: পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। পরে দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন তারা। শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


