রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের মরদেহ, দুপুরে বাবার মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে চার বছরের শিশু তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে দাদার বাড়ি থেকে মেয়েকে নিয়ে নানার বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন গোলাপ।



