বিশ্বের দূষিত শহরের শীর্ষে কাবুল, দশে ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ৪৭৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে দূষিত বায়ুর শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।


