১৪.৩ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা, কুয়াশায় ঢেকেছে সড়ক
দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।



