কোম্পানীগঞ্জে মধ্যরাতে সড়কে আগুন ও গাছ ফেলে নাশকতা, ভিডিও ভাইরাল
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ কেটে ফেলে নাশকতা করার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে।



