ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা
ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।



