সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের
সীমান্ত, নদী ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবার জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।



