গাজীপুরে এনজিওর ঋণ পরিশোধে অটোরিকশা ছিনতাই করে চালক হত্যা, গ্রেফতার ৫
এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন ইন্তাজ আলী ইন্তা (২৫)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০)।



