জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের জয়
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন।



