চৌহালীর হাটবাজারে ভেজাল খেজুরের গুড়ের ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা
শীতের আমেজ শুরু হতেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে খেজুরের গুড়ের বেচাকেনা। তবে খাঁটি খেজুরের গুড়ের আড়ালে বাজারে ছড়িয়ে পড়েছে চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ভেজাল গুড়।


