কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। কয়েদির নাম হারুন অর রশীদ (৬০)। আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



