কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ২৩
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


