করাচিতে ভবনধসে নিহত বেড়ে ১১, ধ্বংসস্তূপে এখনো আটকে অনেকে
পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি লাশ উদ্ধারের পর এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা।


