পূর্বাচলে ইসাব ফায়ার ম্যারাথনে অংশ নিলেন সাড়ে ৫ হাজার দৌড়বিদ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবার গুরুত্ব তুলে ধরতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।

