২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, নিহত-আহত ১২১
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। এক দিনে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।


