মুশফিকের বিদায়ি ম্যাচে বিসিবির জমকালো আয়োজনের পরিকল্পনা
যথাযথ উদযাপনের মধ্য দিয়ে মুশফিকুর রহিমের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিকুর।



