সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ছে নারী ফুটবল দল
স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে রোববার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর ৭১ দিনের বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ।


