মহিপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে মো.সাদ্দাম সিকদার (৩২) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে।



