৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন কাল, বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) দেশের অন্যান্য এলাকার মতো হবিগঞ্জের বাহুবল উপজেলাতেও একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

