১ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ২টায় অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

