মানিকগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেফতার
দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একরামুল হক রবিন (৪৬)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

