আলাদা থাকা আর ডিভোর্স এক নয়: ন্যান্সি
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর দাম্পত্য সম্পর্ক নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।

