আশুলিয়ায় পুলিশ ক্যাম্পের সামনে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। মিছিলে স্লোগান ও শোডাউন শেষে দ্রুত স্থান ত্যাগ করলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি ক্যাম্প কিংবা থানা পুলিশ।



