সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর : আইনমন্ত্রী
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

