বেড়ায় নাশকতা ও থানায় হামলার মামলায় দুই আসামি আদালতে প্রেরণ
পাবনার বেড়া মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়।



