চুয়াডাঙ্গায় শারীরিক নির্যাতনে ব্যক্তির মৃত্যু, সাবেক স্ত্রী ও দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে পিটুনি ও শারীরিক নির্যাতনে গুরুতর আহত আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



