রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি কর্মী নিহত, চালক গ্রেপ্তার
রাঙামাটির রাজস্থলীতে দুগ্ধজাত পণ্যবাহী তিন চাকার গাড়ি উল্টে খোকন দে (৪৪) নামে এক ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



