প্রাণিসম্পদকে উন্নত করে কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন সম্ভব: কুড়িগ্রামের ডিসি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী স্টল পরিদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি উদযাপন করা হয়।



