৩০ শট নিয়েও জয়হীন আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্সেনাল। ভিক্টর গিয়োকেরেসের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর একের পর এক সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল।



