বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারে চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা উচিত নয়।


