মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্নের মন্তব্যে ক্ষুব্ধ ফুটবলারদের সংগঠন
জামাল মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক মন্তব্যের সমালোচনা করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। সংগঠনটির অভিযোগ, নতুন করে চুক্তি নিয়ে আলোচনার আগে মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে জার্মান ক্লাবটি।



