দিয়াবাড়ি-মিরপুর মেট্রোরেলের নিচে ঘুটঘুটে অন্ধকার, ছিনতাই আতঙ্কে পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে কোনো সড়কবাতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যার পর বিস্তীর্ণ এই সড়কটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও গাড়ি ছিনতাইয়ের মতো অপরাধ।


