মাভাবিপ্রবির সাথে পূবালী ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর, চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্স প্রদান
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানোসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।



