মাদ্রিদের গোলপোস্টে ১০ বছর কোর্তোয়া
রিয়াল মাদ্রিদের গোলপোস্টে আরও দুই বছর থাকছেন থিবো কোর্তোয়া। বেলজিয়ান এই গোলরক্ষকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ৩৪ বছর বয়সী এই তারকা।


