ডাবলিন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন বাংলাদেশের জিহাদ
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছেন তিনি।

