অ্যানথ্রপিকের শেয়ারে পতন, প্রযুক্তি খাতে বিক্রির চাপে বাজারে ধস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির চাপে বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিন বড় উত্থানের পর শুক্রবার (২০ নভেম্বর) এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।

