নবাবগঞ্জ-বিরামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার বেপারীটোলা ও নবাবগঞ্জের দাউদপুর সড়কের হোসেনপুর এলাকায় এ মিছিল বের করা হয়।



