রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলাটির রায় আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের আসন পিস প্যালেসে ঘোষণা করা হবে।


