সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া
সোমালিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও রাষ্ট্রীয় অখণ্ডতা লঙ্ঘনের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মোগাদিশু। একই সঙ্গে আবুধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া সরকার।

