গঙ্গাচড়ায় শেষ মুহূর্তে কারেন্ট পোকার হানা, আগুনে পুড়ছে কৃষকের বেঁচে থাকার স্বপ্ন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান কাটার মৌসুমে এসে পোকার এমন আক্রমণে স্বপ্নের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।


