গৌরনদীতে মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। একই দিন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।


