পুলিশের ছত্রচ্ছায়ায় পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শতাধিক দখলদারের হানা
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের হানা দিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। বুধবার (১৮ নভেম্বর) ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শতাধিক বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে প্রবেশ করে এবং সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।

