স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই: পরওয়ার
গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


